শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুর পৌর সভার সাবেক মেয়র

ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করে ছোট বোনের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও  জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ভাইয়ের মৃত্যু খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোটবোন রাশিদা বেগম ও তাৎক্ষনিক মারা যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করছেন মেয়রের ছোট ভাই মো. হাফিজুর রহমান।

রবিবার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টার ন্যাশনার হাসপাতালে মেয়র আনিছুর রহমানের মৃত্যুবরণ করেন । নিহত মো. আনিছুর রহমান(৬৭) শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার একাধারে চারবারের মেয়র ছিলেন। 

এছাড়াও জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক,জেলা শ্রমিক লীগের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।তিনি ছাত্রজীবনে জাতীয় ছাত্রলীগের নেতৃত্ব দেন ও শ্রীপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।

জুলাই অভ্যুত্থানের পর তিনি আত্নগোপনে চলে যান। নিহত মেয়রের স্বজন জাহিদুল আলম রবিন বলেন, দুপুরের দিকে হাসপাতাল কতৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল সোমবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে নিহত মেয়রের ছোটভাই হাফিজুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ নানান ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন । কয়েকদিন যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট ছিলেন। আজ দুপুরের দিকে হাসপাতাল কতৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তার মৃত্যুর বিষয়টি পারিবারের সদস্যদের নিশ্চিত করেন।

এদিকে মেয়র আনিছুর রহমানের মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয় স্বজন গুনগ্রাহী ও নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকের স্রোতে ভাসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অসংখ্য সমর্থকরা ফেসবুকে মেয়রের মৃত্যুতে শোক জানিয়ে সমবেদনা প্রকাশ করছেন।

 মেয়র আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মুহম্মদ ইকবাল হোসেন সবুজ,সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আগামীকাল সোমবার (৮ মে)  সকাল ১১ টায়  মাধখলা স্কুল  মাঠে আনিছুর রহমান ও তার বোন রাশিদা বেগমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পরিবার।

ভোরের আকাশ/ র.ই


 

মৃত্যু,রাশিদা বেগম

শেয়ার করুন: