শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনের প্রস্তাবিত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনের প্রস্তাবিত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি
চীনের প্রস্তাবিত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি

চীনের প্রস্তাবিত ১,০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ সোচ্চার হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাইবান্ধা শহরের ডিবি রোডে এক কিলোমিটার ব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনটি আয়োজন করে ব্যবসায়ী সমন্বয় পরিষদ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ইকবাল আহমেদ। বক্তব্য দেন পুস্তক ব্যবসায়ী সমিতির আবেদ আলী খান, দলিল লেখক সমিতির মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংস্কৃতিক সংগঠক আলমগীর কবীর বাদল, রিকশা শ্রমিক ইউনিয়নের জিয়াউর রহমান সুমন, ব্যবসায়ী নেতা শফিকুল ইসলাম রুবেল, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির রহমান ও হকার্স মার্কেটের প্রতিনিধি সুজন প্রসাদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অন্যতম অবহেলিত জেলা গাইবান্ধা। এখানে নেই কোনো শিল্প-কারখানা, নেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ। সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কিংবা ঢাকায় যেতে হয়। অথচ উত্তরাঞ্চলের ৮ জেলার মধ্যে ৭ জেলায় রয়েছে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল শুধু গাইবান্ধাই বঞ্চিত।

তারা বলেন, গাইবান্ধায় ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ও অবকাঠামোগত সুবিধা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষ উপকৃত হবে। বক্তারা এ বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: