শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলার সদর উপজেলা ছাড়াও বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলাসহ বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাবে কৃষি জমি, ফসল, গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়ে যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটে।

ঝড়ের কারণে চলমান এসএসসি পরীক্ষার্থীরাও দুর্ভোগে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে বোর্ডের অনুমোদন নিয়ে পরীক্ষার সময় কিছুটা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সাইদ।

এদিকে কসবা উপজেলার তীনলাখপীর এলাকায় একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ধসে পড়েছে। এতে ওই এলাকায় রবি ও এয়ারটেল উভয় নেটওয়ার্কে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, ঝড়ে ক্ষতি নিরুপণের কাজ চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে ৩০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়।

বিভিন্ন সড়কের ওপর থেকে গাছপালা সরিয়ে যান-চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাইদ জানিয়েছেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা নিজ নিজ এলাকায় ক্ষয়ক্ষতির খোঁজখবর নিচ্ছেন।

আরও পড়ুন

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী বহনকারী সিএনজিকে ট্রাকের ধাক্কা, আহত ৬

প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

কালবৈশাখী ঝড়ছামিউল ইসলাম

শেয়ার করুন: