শ্রীপুরে টমটম ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

গাজীপুরের শ্রীপুরে টমটম ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সঙ্গে সংঘর্ষে ফয়সাল শেখ নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে ভাড়া বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত ফয়সাল শেখ নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি গ্রিন টেক্সটাইল লিমিটেডের উৎপাদন বিভাগে সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাওনা থেকে ফুলবাড়িয়াগামী কাঠবোঝাই একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ফয়সাল ঘটনাস্থলেই নিহত হন।
তার পকেটে থাকা আইডি কার্ড ও জাতীয় পরিচয় পত্র থেকে পরিচয় সনাক্ত করে পরিবার কে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হন আরও তিন জন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা