শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) মাগরিবের আগে বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি মো. তারেক।

এছাড়াও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাইনুদ্দিন, জামায়াত কর্মী আবু তৈয়ব, জুয়েল হোসেন ও রিয়াদ হোসেনসহ কয়েকজন আহত হন। তাদের পোদ্দার বাজার এলাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পোদ্দার বাজারের পাশে একটি বাড়িতে নারী কর্মীরা প্রচারণা চালাতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেয় এবং গালমন্দ করে।

পরে বিষয়টি জানতে পেরে ইউনিয়ন জামায়াতের আমীর ঘটনাস্থলে গেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতের চার-পাঁচজন নেতাকর্মী আহত হন।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সেখানে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে মাত্র।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বিষয়টি তদন্তের জন্য পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ ঘটনার পর উভয় দলের নেতাকর্মীরা পোদ্দার বাজার এলাকায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেন।

ভোরের আকাশ/নি. ব

সংঘর্ষ

শেয়ার করুন: