শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৫ বছর ইমামতির পর ইমামকে রাজকীয় বিদায়

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘ ২৫ বছর ইমামতি করার পর ঘোড়ার গাড়িতে করে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে মসজিদের ইমামকে। বিদায় বেলায় একজন মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আসর নামাজ শেষে ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ দীর্ঘ ২৫ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। যখন তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদে ইমামতি শুরু করেন তখন মসজিদটি ছিল ছোট একটি টিনের ছাউনি বেষ্টিত। তখন গ্রামবাসী তাকে বছরে ২২ মণ ধান দিতেন। পরে মাসে অল্প বেতনে তিনি ইমামতি চালিয়ে গেছেন। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদ এলাকা থেকে ঘোড়ারগাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। 

এ ছাড়াও তার হাতে তুলে দেওয়া হয় ২ লাখ তিন হাজার টাকা ও নানা উপহারসামগ্রী। পরে বিভিন্ন রঙের বেলুনে সাজানো সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে উঠিয়ে আব্দুছ ছালাম আজাদকে মোটরসাইকেল যোগে বাড়ি পৌঁছে দেন গ্রামের যুবকেরা।

আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়ব মিয়া ও আনিছুর রহমান সিকদার বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদের জীবনে নানা দিক-নির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষ যেন দিনের পথে আসে সেই কাজ করেছেন তিনি। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।

ভোরের আকাশ/মো.আ.

ইমামকে বিদায়শরীয়তপুর

শেয়ার করুন: