মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মুন্সীগঞ্জে প্রতিবছরের ন্যায় এবারও পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। আয়োজনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর । এবারের প্রতিপাদ্য ''প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ। সিভিল সার্জন ডা. মো. মনজুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল ৯ টা ৩০ মিনিটে একটি র্যালি জেলা প্রশাসক মহোদর কার্যালয় থেকে জেলা শহর পতাকা একাত্তর চতুর হয়ে জেলা প্রশাসকের মহোদয়ের কার্যালয় সমাপ্ত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ সুরক্ষায় উম্মক্ত আলোচনা হয়।
পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিএার্ঙ্কন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গাছ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/আজাসা