গাইবান্ধায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা, নষ্ট তেল ধ্বংস

গাইবান্ধা শহরে র্যাব-১৩ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পূর্বপাড়া এলাকায় অবস্থিত মেসার্স হক ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল সংরক্ষণের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা ও গোডাউনে মজুদ থাকা নষ্ট তেল জব্দ করে তা ধ্বংস করা হয়।
একই সঙ্গে মেসার্স কাজল ট্রেডার্সকে ভোজ্য তেল মজুদের অভিযোগে সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে র্যাব-১৩ এর পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।
র্যাব-১৩ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ভোরের আকাশ/ র.ই