শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রোটারি ক্লাব অব ফরিদপুরের ২০২৫-২৬ রোটবর্ষের ৪০তম অভিষেক অনুষ্ঠান এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

রোববার (১২ এপ্রিল) রাতে ‌শহরের ঝিলটুলিতে অবস্হিত টেরাকোটা চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর কোরআন থেকে তেলোয়াত ও গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, কান্ট্রি কো-অডিনেটর ড. ইশতিয়াক জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এস.এম শওকত হোসেন,  অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কো অর্ডিনেটর (এ্যাডমিন) পিপি এম. মাহমুদুল হাসান, সভায় সভাপতিত্ব করেন রোটারিয়ান শিমুল হালদার, অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান পিপি এ্যাড, তুষার কুমার দত্ত, বক্তব্য রাখেন পিপি ডাঃ এম,এ জলিল, এ্যাড: অলেকেশ রায়।

প্রত্যয় পাঠ করেন পিপি ডা:মো. এনামুল হক, ক্লাবের পক্ষ থেকে উপস্হিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি প্রফেসর মতিয়ার রহমান। অনুষ্ঠান শেষে এক রেফেল ড্র অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ মো. খন্দকার আবদুল্লাহ হিজ সাদ ও এ্যাড,আলমগীর কবীর ভূঁইয়া, সভা শেষে ক্লাব ঘোষণা দেন সেক্রেটারি রোটারিয়ান আবুল কালাম শেখ।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ফরিদপুরের সদস্যবৃন্দ, কুষ্টিয়া রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, রাজবাড়ী রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, ঢাকা সেন্ট্রাল ক্লাবের সদস্যবৃন্দ, ফরিদপুর নিউটাউন ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা রোটারির মানব কল্যাণমূলক কার্যক্রম ও সমাজসেবায় অবদানের জন্য রোটারীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

ভোরের আকাশ/ র.ই

ডাঃ মো. খন্দকার আবদুল্লাহ হিজ সাদঅভিষেক অনুষ্ঠান

শেয়ার করুন: