শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি পুকুরে শখের বসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই শিক্ষার্থী। এই ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বাসটার্মিনালের পাশে নারিকেল বাগিচা এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আনাচ (১৯)। তিনি রামু সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র এবং ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লারপাড়ার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে থাকা শিক্ষার্থীর নাম মোহাম্মদ তাকসান একই এলাকার আব্দুল জলিলের ছেলে, সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।তারা দুইজন আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনাচ ও তাকসান তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নিহত আনাচের জেঠা হাজী আবু তালেব জানান, আনাচ ও তাকসান দুইজনই শখ করে গোসল করতে যায়, কিন্তু পুকুরের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল তাদের উদ্ধার করে। পরে দুজনকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আনাচকে মৃত ঘোষণা করে। অপরদিকে, মোহাম্মদ তাকসানকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি  হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে মোহাম্মদ তাকসান চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারছাত্রের মৃত্যু

শেয়ার করুন: