শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রচার মাইকে হামলা ও ভাংচুর

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রচার মাইকে হামলা ও ভাংচুর
প্রচার মাইকে হামলা ও ভাংচুর

 পিরোজপুরের নাজিরপুরে বৈশাখী মেলা ও হস্তশিল্প প্রদর্শনীর প্রচার মাইকে হামলা ও ভাংচুর করে বহিস্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইস্রাফিল। 

রোববার (১১ মে) দুপুর ১ টার দিকে উপজেলা সদর গেটের সামনে প্রচারকাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা, মাইক ভাংচুর ও অটোরিক্সা চালককে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযুক্ত মোঃ ইস্রাফিল হাওলাদার  উপজেলা শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র। 

প্রত্যক্ষদর্শী মোঃ ফয়সাল জানায়, নাজিরপুরে বৈশাখী মেলা ও হস্তশিল্প প্রদর্শনীর প্রচারকাজে অটোরিক্সাটিকে নাজিরপুর উপজেলা সদর গেট অতিক্রম করার সময় গতিরোধ করে। তখন মোঃ ইস্রাফিল হাওলাদার চাঁদা দাবি করে বলে চাঁদা না দিলে মেলার কোন প্রচারণা চলবে না। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে অটো রিক্স চালককে মারধর ও অটোরিকশা ভাঙচুর এবং মাইকের মেশিন ভাঙচুর করে। 

এ বিষয়ে অভিযুক্ত মোঃ ইস্রাফিল হাওলাদার প্রচার মাইক ভাংচুরের সত্যতা স্বীকার করে প্রতিবেদকে জানায়, আমার মাথা ঠিক ছিল না, আমি ভাংচুর করেছি এটা আমার অপরাধ হয়েছে। 

এ ব্যাপারে নাজিরপু ক্রীড়া একাডেমীর সভাপতি ও বৈশাখী মেলা ও হস্তশিল্প প্রদর্শনীর সভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ জানান, নাজিরপুর  ক্রীড়া একাডেমীর সামাজিক ও সাংস্কৃতিকমূলক কর্মকান্ডের এটি একটি অংশ। উপজেলা প্রশাসন ও নাজিরপুর ক্রীড়া একাডেমীর যৌথ উদ্যোগে নাজিরপুর বাসীকে বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। আমি শুনেছি সদ্য বহিস্কৃত স্বেচ্ছাসেবকদলের নেতা ইস্রাফিল বাহিনীর নেতৃত্বে মেলার প্রচার মাইকে হামলা চালানো হয়েছে এবং অটো রিক্সা চালককে মারধর করা হয়েছে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: