শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরুন্দিতে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু না থাকায় ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের অন্যতম জনবহুল এলাকা নরুন্দি। 

এই নরুন্দিতে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু না থাকায় পাশ্ববর্তী তুলশীর চর ইউনিয়নটি উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

যার কারনে ১০টি গ্রামের মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নৌকায় করে এসব বাসিন্দাদের বিভিন্ন গন্তব্যে যেতে হয়। এই ব্রহ্মপুত্র নদের ওপর সেতু হলে প্রায় ১ লাখ লোকের যাতায়াতের সুযোগ সুবিধা হবে।

জামালপুর স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর একটি সূত্র জানান, নরুন্দি এলাকায় ৬০০ মিটারের একটি সেতু নির্মাণের প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেতুটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের কাজও হচ্ছে। অনুমোদন পাওয়া গেলে সেতু নির্মাণ শুরু হবে।

তুলশীর চর ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদের উত্তর পাশে রয়েছে। এই ইউনিয়নের ১০টি গ্রাম হলো কাজিয়ার চর, তুলসীর চর, লক্ষীর চর, বালুর চর, ছাতিয়ান তলা, গারামারা, বাক চর, টিকরা কান্দি, ডৌহা তলা ও নামা কোচন ধরা।  এই ইউনিয়নগুলোর লোক সংখ্যা প্রায় ৩০ থেকে ৪০ হাজার।

নদের দক্ষিণ পাশে সদর উপজেলার নরুন্দি বাজার। ওই ১০টি গ্রামের মানুষরা তুলশীর চরের ডৌহা তলা গ্রামের ঘাট থেকে নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হয়ে নরুন্দি বাজার ঘাটে এসে জেলা শহর ও ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে হয়। তুলশীর চর ইউনিয়নে দুটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোনো স্কুল বা কলেজ নেই। এসব গ্রামের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে নদ পার হয়ে বিভিন্ন স্কুল-কলেজে যেতে হয়।

তারা বর্ষার সময় আতঙ্ক নিয়ে নদ পার হয় এবং শুকনো মৌসুমে প্রায় এক কিলোমিটার পথ হাঁটার পর নৌকায় পার হয়ে নরুন্দি এলাকার স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসে। নরুন্দি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তাসলিমা আকতার জানান, কলেজে যেতে প্রায় এক কিলোমিটার হেঁটে ডৌয়া তলা নৌকা ঘাটে এসে নদী পার হতে হয়। প্রতিদিন ঘাট পার হতে ১০ টাকা লাগে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তে হয়।

ডৌয়া তলা গ্রামের বাদল মিয়া বলেন, সদর উপজেলার তুলশীর চর ইউনিয়নের প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক নদী পার হয়ে জেলা সদরসহ বিভিন্নস্থানে চলাচল করে। তুলশীর চর জেলায় সবজি চাষের ভান্ডার হিসেবে পরিচিত। সেতু নির্মিত হলে চরাঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য দ্রুত বাজারজাত করতে পারবেন। সেতু না হলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত থাকবেন। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ওই অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে।

তুলশীরচর গ্রামের রেজাউল করিম বলেন,  প্রায় ২০ বছর ধরে ব্রহ্মপুত্রের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। এ জন্য আন্দোলনও হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রæতি দেন। নির্বাচন শেষ হয়ে গেলেই তাঁদের আর মনে থাকে না। ভারী মালপত্র নিয়ে যাতায়াতের জন্য প্রায় ১৫ কিলোমিটার ঘুরে বারুয়ামারি সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। সেতু নির্মিত হলে সময় ও রাস্তা কমে যাবে।

আরও পড়ুন

আশুলিয়ায় ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে দুইজনকে পিটিয়ে জখম

এদিকে, জামালপুর সদর উপজেলার নরুন্দি-তুলশীর চরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে ব্রিজের সম্ভাব্যতা যাচাই করতে এবং নান্দিনা-লক্ষীর চর নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রæত শেষ করতে উচ্চ পর্যায়ের একটি চীনা প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেছেন। ১২আগস্ট রাতে এই প্রতিনিধি দল প্রকল্প স্থান ঘুরে ঘুরে দেখেন। এসময় পরিদর্শনে ঈঝঈঊঈ-এর ডিজাইন টিম লিডার মি. জেং, টেকনিক্যাল চিফ মি. চাও, টেকনিক্যাল অ্যাডভাইজার মি. হায়দার, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এবাদত আলী ও জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

ব্রক্ষপুত্র নদের ওপর সেতুটি নির্মাণে জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের ডিও লেটার ও জাতীয় সংসদে বক্তব্য উপস্থাপনের পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। সেতুটি বাস্তবায়িত হলে নরুন্দি, তুলশীর চরসহ ব্রহ্মপুত্র নদের ওপারের বিস্তীর্ণ এলাকার সঙ্গে জামালপুর সদরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে তৈরি হবে নতুন সম্ভাবনা।

ভোরের আকাশ/রই

রোজদিদ আহম্মেদ

শেয়ার করুন: