শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাফারি পার্কে

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজু বাহাদুর

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের হাতি রাজু বাহাদুর পা ভেঙে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

হাতিশালায়   সংঘর্ষে জড়ালে অন্য হাতির আক্রমনে আহত হয়ে দুই পা ভাঙে তার।এখন চরম কষ্টে দিন পার করছে হাতি রাজু বাহাদুর। সংঘর্ষে আহত হয়ে হাতি রাজু বাহাদুর এখন শঙ্কটাপন্ন অবস্থায় আছে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ ।

আহত হওয়ার পর থেকেই উন্নত চিকিৎসার জন্য দেশি বিদেশী চিকিৎসক দল নিরলস চেষ্টা চালাচ্ছে সুস্থ করে তুলতে। তবে তেমন উন্নতি না হওয়ায় হাতিটির বাঁচা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুয়ে শুয়ে খাবার গ্রহন করছে হাতি রাজু বাহাদুর। নিয়মিত চলছে চিকিৎসা কার্যক্রমও।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে গত ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকায় থেকে জীর্ণশীর্ণ আহত অবস্থায় হাতিটিকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। হাতিটি দিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে সেটি বনবিভাগ জব্দ করে। 

তখন হাতিটির মালিক আতিকুর রহমান নামের এক ব্যক্তি ছিলেন। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল ৯ বছর, বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকে হাতিটিকে সাফারি পার্কে এনে হাতিশালার নির্দিষ্ট একটি স্থানে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সম্প্রতি অন্য একটি হাতির সাথে আচমকা সংঘষে জড়ালে তার পা ভেঙে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সাফারি পার্কের  এক কর্মকর্তা জানান- এটি প্রাপ্ত বয়স্ক পুরুষ (রাজু বাহাদুর) হাতি। গত ২৪ মে পার্কের হাতিশালার অন্য একটি হাতির আক্রমণের শিকার হয় রাজু বাহাদুর। আক্রমণে সে মাটিতে পড়ে গেলে তার সামনের দুটি ভেঙে যায়। 

ঘটনার কয়েক দিন পর হাতিটিকে ক্রেনের সাহায্যে অন্যত্র নিরাপদস্থানে বালির ওপর স্থানান্তর করা হয়। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে।উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে চিকিৎসক আনা হয়। এ ছাড়া মেডিকেল বোর্ড গঠন করে তাদের পরামর্শ অনুযায়ীও নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। হাতি রাজু বাহাদুর এখন শুয়ে শুয়ে সামান্য পরিমানে খাবার খেতে পারে। 

তবে এটি বেশ শঙ্কাটাপন্ন অবস্থায় আছে। তিনি বলেন প্রাণীরা একই স্থানে বা ক্যাপটিভে বসবাস করা অবস্থায় সংঘর্ষ বা ঝগড়ায় জড়ানো প্রাকৃতিক ব্যাপার। সব প্রাণীই কোনো না কোনো সময় সংঘর্ষে জড়ায়। তবে হাতি রাজু বাহাদুর একটু বেশিই আহত হয়ে পড়েছে।  

আরও পড়ুন

প্রথমবারের মতো দ্যা ইম্প্যাক্ট র‌্যাঙ্কিংয়ে এ স্থান পেল মাভাবিপ্রবি

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মো. তারেক রহমান বলেন, "হাতিশালায় হাতিদের একটির সঙ্গে আরেকটি মাঝে মাঝেই সংঘর্ষ জড়ায়। এটা স্বাভাবিক ব্যাপার। অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই অবস্থা থাকে।  পার্কের হাতিশালার অন্য একটি হাতি এটিকে (রাজু বাহাদুর) ধাক্কা দেয়। 

হাতিটি মাটিতে পড়ে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছে। মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে। থাইল্যান্ড থেকে চিকিৎসক এনেও চিকিৎসা করা হচ্ছে। হাতিটি শিকলে বাঁধা ছিল। এটি নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হাতি।পা ভেঙে যাওয়া এখন হাতিটি দাঁড়াতে পারে না। আমরা নিয়মিত উন্নত চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আশা করি হাতি রাজু বাহাদুর দ্রুত সুস্থ হয়ে আবারও হাতিশালায় ঘুরে বেড়াবে।

ভোরের আকাশ/ র.ই

মো. তারেক রহমান

শেয়ার করুন: