শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসাথে বাবা ছেলের মৃত্যু হয়েছে।  বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন বলেন, এলাকার তপাদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপাদার (৬০) ও তার ছেলে সায়েম তপাদার (২৩) বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়। পাশ্ববর্তী আকতার তপাদারের দোকানে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিড়ে পানিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপাদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে ছোট্ট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে বিল থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রব তপাদার ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন ছোট এবং শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনার সত্যতা স্বীকার করে নিহত আব্দুর রব তপাদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্তে নিতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

ভোরের আকাশ/আজাসা

চাঁদপুরবিদ্যুৎস্পৃষ্ট

শেয়ার করুন: