শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলেন রহিমা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক নারীর বস্তাভর্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রহিমা (৩০) উপজেলার জালিয়াপালংয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের মেয়ে ও হলদিয়াপালংয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, গত ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিন তাকে ঘুরতে নিয়ে যাবে বলে জানায়। ওই সময় রহিমা তার বাবার বাড়িতে ছিলেন। স্বামী ঘুরতে নিয়ে যাবে এমনটা জানিয়ে বাবার বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহিমা নিখোঁজ ছিলেন। সেই দিন থেকেই জসিমও গা ঢাকা দেন।

স্থানীয়দের ধারণা, স্ত্রী হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারস্বামীনারীর মৃত্যু

শেয়ার করুন: