শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে পালানোর ঢাকা দক্ষিণ আ.লীগের নেতা রিয়াজ উদ্দিন আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে পালানোর ঢাকা দক্ষিণ আ.লীগের নেতা রিয়াজ উদ্দিন আটক
ভারতে পালানোর ঢাকা দক্ষিণ আ.লীগের নেতা রিয়াজ উদ্দিন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে স্থানীয়রা আটক করেছে। এ সময় তিন মানবপাচারকারী দালালকেও গ্রেপ্তার করা হয়।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। রিয়াজ উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রিয়াজ উদ্দিন মহেশপুর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের দালাল ভজের আলীর কাছে অবৈধভাবে ভারতে পালানোর জন্য পৌঁছান। দালাল চক্রের সদস্যরা তাকে জিম্মি করে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে না পারায় দুদিন ধরে আটকে রেখে হত্যার হুমকিও দেওয়া হয়।

শনিবার ভোরে মোটরসাইকেলে করে শহরে নেওয়ার সময় সুযোগ পেয়ে রিয়াজ লাফিয়ে পড়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা দুই দালালসহ তাকে আটক করে।

পরবর্তীতে ভজের আলীসহ দালাল চক্রের সদস্যরা বিজিবি সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে এসে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে জনতা ক্ষুব্ধ হয়ে তাদের আটক করে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে রিয়াজ উদ্দিন ও তিন দালালকে আটক করে থানায় নিয়ে আসে।

শ্যামকুড় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, দালালরা রিয়াজকে মাঠের মধ্যে রাস্তা দিয়ে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। রিয়াজ জানান, দালালরা তাকে তিনদিন ধরে আটকে রেখেছিল এবং তার কাছে থাকা ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে যায়।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন কালবেলাকে বলেন, আটকরা মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিল। রিয়াজ উদ্দিনের নামে ঢাকার যাত্রাবাড়ী ও ভাটোরা থানায় হত্যা ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: