শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের চারটি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।

জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম। মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর এবং বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী।

জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়, ঝিনাইদহে ৪টি আসনে ২৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আলম বিশ্বাস ঋণ খেলাপী। যে কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন,ওবাইদুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম, মুর্শিদা খাতুন। এর মধ্যে গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করেন বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন। হলফনামায় এই তিন স্বতন্ত্র প্রার্থী নীতিমালা অনুযায়ী নিজ আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ভোটার তথ্য যুক্ত করতে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।

ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘জেলার ৪টি সংসদীয় আসনে ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।’ তিনি বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া যেকোনো নির্বাচনী সহিংসতা রোধে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে।

ভোরের আকাশ/র.ই
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঝিনাইদহমো. আব্দুল্লাহ আল মাসউদ

শেয়ার করুন: