শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোহাগ নামে এক মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারী দল। 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের মারিখালী সেতুর নিচে ইউটার্নে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় দোকান কর্মচারী আমিন, হযরত আলী ও ওয়াসিম নামে তিনজন গুরুতর আহত হয়েছেন।

ভূক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী পিকআপযোগে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিতে করে আসা ৬ জন মুখোশধারী ছিনতাইকারী পিকআপের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং গামছায় মোড়ানো ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় আমিন গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভোরের আকাশ/ র.ই
 

টাকা ছিনতাইমহিবুল্লাহ

শেয়ার করুন: