শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে পিরোজপুরে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল ‎ ‎

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে পিরোজপুরে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল ‎ ‎
আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে পিরোজপুরে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল ‎ ‎

আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নেতাকর্মীরা। শনিবার (১০ মে) রাত ১২ টায় পিরোজপুর আল্লামা সাইদী ফাউন্ডেশন থেকে এ মিছিল করেন তারা। মিছিলটি সাইদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও সাইদী ফাউন্ডেশনে এসে শেষ হয়। ‎

এ সময় পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ছাত্র জনতা ৩৬ এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ৯ মাসের মাথায় তাদেরই করা আইনে আজকে তারা নিষিদ্ধ হয়েছে। এই খুনি আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাত দিয়ে আমাদের ৬ জন ভাইকে ফাঁসি দিয়েছে। অনেককে জেল খানার মধ্যে মৃত্যু বরন করতে হয়েছে। অনেক ভাই শাহাদাত বরন করেছে, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে তাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আল্লাহ আওয়ামী মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।

এসময় তিনি দাবী করেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না তাদের ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হবে ততদিন পর্যন্ত তারা বিশ্রাম করবে না। ‎

এসময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: