বাঁচতে হলে ঔষধি ও দেশি ফলজ গাছ লাগাতে হবে, চিতলমারী ইউএনও

বাগেরহাটের চিতলমারীতে ১১১টি প্রাথমিক বিদ্যালয়, ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসায় একযোগে স্কাউটস এর পক্ষ হতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন ইউএনও।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রথমে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এবং পরে সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঔষধি ও ফলজ গাছ রোপণ করেন।
এসময় ইউএনও মো. সাজ্জাদ হোসেন বলেন, গাছ আমাদের প্রাণ। গাছের সাথে মানুষের বেঁচে থাকা, বেড়ে ওঠার সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবেলা করে মানুষের বাঁচতে হলে কল্যানমুখি ঔষধি গাছ ও দেশি ফলজ গাছ বেশি লাগাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, কমিশনার উপজেলা স্কাউটস কাজী কামরুল ইসলাম, সম্পাদক উপজেলা স্কাউট মো. গোলাম ফারুক বুলু, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার।
আরও উপস্থিত ছিলেন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সাইদুর রহমান, সহকারী কমিশনার স্কাউট ও সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কল্যাণী রানী বাড়ৈ, সহকারী শিক্ষক লিলি মজুমদার, সহকারী শিক্ষক রমেন্দ্রনাথ বিশ্বাস, দক্ষিণ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইব্রাহিম ফকির, এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মহিতুল ইসলাম, সহকারী শিক্ষক রাজীব চন্দ্র বিশ্বাস, শান্তি খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাহিদুর রহমান প্রমুখ।
ভোরের আকাশ/জাআ