শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল কিছু প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে কাউখালী বাসস্ট্যান্ড এলাকায়  ওয়ালটন প্লাজা, টেম্পু স্ট্যান্ডের স্বপ্ন প্লাজা এবং একটি মুদি মনোহরদী দোকানসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে আইন অমান্য করার দায়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। অভিযানে সহায়তা করেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই

 

 

জরিমানামো. আসাদুজ্জামান

শেয়ার করুন: