শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ
ময়মনসিংহে আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে অনুমোদিত নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণে অনিয়ম ও ব্যয় বৃদ্ধি করে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে নাগরিক সংগঠন ‘ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন’।

শনিবার (১৪ জুন) ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, একনেক অনুমোদিত নকশা উপেক্ষা করে সংযোগ সড়ক ৫.১ কিমি থেকে বাড়িয়ে ৮.২ কিমি করা হয়েছে। এতে করে ব্যয় প্রায় ২,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া ভূমি অধিগ্রহণ ৮১ একর থেকে বাড়িয়ে ১১৩ একর করায় অতিরিক্ত ৫০০ কোটি টাকা ব্যয়ের আশঙ্কা রয়েছে, যার একটি বড় অংশ রাজনৈতিকভাবে প্রভাবশালীদের জমি বলে দাবি করা হয়।

সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে হাইকোর্টে একটি জনস্বার্থ রিট করা হয়েছে। আদালত একনেক নকশা অনুযায়ী কাজ পরিচালনার নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন।

নেতারা প্রকল্পের স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব বাস্তবায়নের দাবি জানান।

ভোরের আকাশ।। হ, র

শেয়ার করুন: