শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে জাসাস নেতাকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার ১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সরকারকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলো, পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর ভুবনের চালা গ্রামের মৃত বিল্লাল হোসেনের পুত্র কুখ্যাত  তারা ডাকাত(৪০),শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র  আনোয়ার (৫০),মৃত আব্দুল জলিলের পুত্র  মোঃ হালিম (৫৫), মৃত আব্দুল সাহিদের পুত্র  মোতাহার মাস্টার (৬০),সেলিমের পুত্র  হৃদয় হাসান জয়(২০),মৃত মমতাজ উদ্দিনের পুত্র টিটু(২৫)।

গত বুধবার ঘটনার স্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত কেবিএম ইট ভাটার  ম্যানেজার অজিত সরকার(৪৫), শ্রমিক মিনারুল(২০),  নাহিদ হাসান(১৮), উসমান(২১), জাকির হোমেন(১৮), আগুন মিস্ত্রি শফিকুল ইসলামকে (৪০) স্বাক্ষ প্রদানের জন্য আদালতে সোপর্দ করা হয়।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকার কেবিএম ইটভাটার ভিতরে দুর্বৃত্তরা ফরিদ সরকারকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।  তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউপি মেম্বার রফিকের মাধ্যমে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ জানান, ফরিদের বড় ভাই ফারুক হোসেন বাদী হয়ে  বুধবার রাতে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ব্যবসা ও জমিসংক্রান্ত বিরোধে ফরিদকে হত্যা করা হয়েছে মর্মে এজাহারে উল্লেখ করা হয়। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত টিটুকে গ্রেফতার করা হয়। টিটু সহ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য আটক ছয় জনকেও স্বাক্ষ প্রদানের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুর

শেয়ার করুন: