সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, বাসের সুপারভাইজার ও সিএনজি চালককে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জে ৫ সিএনজি চালক ও দুটি যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় অতিরিক্ত আদায়কৃত টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: সোহেল শেখ বলেন, সোমবার (১ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম গোলচত্বর ও সয়দাবাদ এলাকায় ভোক্তা অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সিএনজি কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায় করা, প্রতিশ্রুত সেবা প্রদান না করায় ৫ জন সিএনজি চালক এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় এসআই পরিবহন ও যমুনা লাইন পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি অতিরিক্ত ভাড়া যাত্রীদের তাৎক্ষণিক ফেরত দেয়ার নির্দেশনা দেওয়া হয়। যাত্রীদের সেবায় টাস্কফোর্সের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনউব