শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

আমিরাবাদ কাঁচা বাজারে

সড়ক দখল করে অটোরিকশার জটলা, ভোগান্তিতে ক্রেতা-পথচারী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন লোহাগাড়া উপজেলা সদরের আমিরাবাদ কাঁচা বাজারে যানজট ও যত্রতত্র অটোরিকশা অবস্থানের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতা, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

বিশেষ করে প্রতিদিন সকালবেলা বাজারে ক্রেতাদের ব্যাপক সমাগমের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আমিরাবাদ কাঁচা বাজার লোহাগাড়ার অন্যতম ব্যস্ততম বাজার। গরুর মাংস, মুরগি, মাছ, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। কিন্তু বাজারের প্রবেশপথ ও মহাসড়কের পাশ ঘেঁষে যানবাহনের জটলা এবং সড়কের প্রান্তে বাজার বসায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় একাধিক সারিতে অটোরিকশা অবস্থান করায় সড়কের উল্লেখযোগ্য অংশ সংকুচিত হয়ে পড়ে। অন্যদিকে একই মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত দ্রুতগতির দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে ক্রেতা ও পথচারীদের নিরাপদে চলাচল এবং রাস্তা পারাপার কঠিন হয়ে পড়ছে। সরেজমিনে ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে বাজারসংলগ্ন এলাকায় দূরপাল্লার বাসের পাশাপাশি একাধিক অটোরিকশার অবস্থান দেখা যায়। এতে ব্যস্ততম এই সড়কে যানবাহন চলাচলের জায়গা সীমিত হয়ে পড়ার চিত্র ফুটে উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল ও অবস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলে বাজার এলাকায় এত অটোরিকশার জটলা কীভাবে তৈরি হচ্ছে? এসব যানবাহনের জন্য নির্ধারিত কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিনই জনদুর্ভোগ বাড়ছে বলে তাঁদের অভিযোগ।

আরও পড়ুন

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

এ অবস্থায় সম্ভাব্য সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে আমিরাবাদ কাঁচা বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বাজারে আসা ক্রেতারা। তাঁরা উপজেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই সঙ্গে ড়কের প্রান্ত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমিরাবাদ কাঁচা বাজারের যানজট ও জনদুর্ভোগ নিরসন এখন এলাকাবাসীর প্রত্যাশা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: