শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে গ্রাম্য বৈঠক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে নির্বাচিত  করতে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় জনসাধারণ ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় এবং তেলিহাটি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, আহ্বায়ক কমিটির সদস্য ও বিআরডিবির চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকশী ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উন্মুক্ত আলোচনায় স্থানীয়দের দাবি বৈঠকের উন্মুক্ত আলোচনায় স্থানীয় বাসিন্দারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাস্তা সংস্কার, নতুন সড়ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ময়লা অপসারণ, নিরাপত্তা সংকট, চুরি-ছিনতাই ও মাদক নির্মূলসহ নানান জনদুর্ভোগের বিষয়ে দাবি উত্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্য স্থানীয় মানুষের মুক্ত বক্তব্যে সাড়া দিয়ে প্রধান অতিথি ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এদেশের মানুষ দীর্ঘদিন স্বাধীনভাবে কথা বলতে পারেনি, নিজের ভোট নিজে দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে জনগণের অধিকার হরণ করা হয়েছে। অবৈধ সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, উন্নয়নের নামে লুটপাট করেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এবার সময় এসেছে ওই অপশক্তিকে প্রতিহত করার।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে নিজের ভোট নিজে দিন, ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বহু সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে সব সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।

তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, আপনারা যে দাবি তুলেছেন তা যৌক্তিক এবং অধিকারভিত্তিক। আপনাদের পাশে থাকার চেষ্টা সবসময়ই করি, ভবিষ্যতেও করব।বৈঠকের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের মাধ্যমে ডা. বাচ্চুকে নির্বাচিত করার সংকল্প করেন।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরবিএনপি

শেয়ার করুন: