শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় গ্রামীন নারীদের নিয়ে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁয় গ্রামীন নারীদের নিয়ে আলোচনা সভা
নওগাঁয় গ্রামীন নারীদের নিয়ে আলোচনা সভা

নারীর শক্তি গ্রামের সমৃদ্ধি এই স্লোগানকে ধারন করে বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এর আলোকে নওগাঁয় গ্রামীন নারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে জেলার মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, লেখক এবং এ্যাকটিভিস্ট মনিরা সুলতানা, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি এবং স্থানীয় নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিরা।

ফজলে হুদা বাবুল বলেন, ১৭ বছর খুনি হাসিনা, ভারত, রাশিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের বিচ্ছিন্ন করতে পারেনি রাজপথ থেকে। আমরা রাজপথের সৈনিক। রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা সদা প্রস্তুত এবং সব সময় অগ্রনী ভুমিকা পালন করবো। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুনের‌্য প্রতিক তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি ৭৭০জন নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরন করেন। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: