শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের আন্দোলন উপেক্ষা করে বার্ষিক পরীক্ষা নিলেন ইউএনও

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্যেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বেশ কয়েকটি বিদ্যালয়ে নিজে উপস্থিত হয়ে পরীক্ষা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা পরীক্ষা নেন ইউএনও। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকলাইন আহমেদ।

এদিন তিনি উচাখিলার চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাদিয়ার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিচারচর নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মরিচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন। পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা যেন নির্ভয়ে অংশ নিতে পারে— সে বিষয়ে উৎসাহ প্রদান করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।

উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষকদের ঘোষিত কর্মবিরতি, পরীক্ষা বর্জন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপেক্ষা করে বৃহস্পতিবার উপজেলার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নিয়মিতভাবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পৌর এলাকা, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রাম পুলিশ, আনসার, অভিভাবক, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাজীর বলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সাদিয়া আক্তার, মেহেদি হাসান এবং দ্বিতীয় শ্রেণির শামীমা আক্তার খুশী ও বায়জিদ রহমান জানায়— “পরীক্ষা দিতে পেরে খুব ভালো লাগছে। আজ আমাদের স্কুলে বড় ম্যাডাম (ইউএনও) এসেছিলেন। তিনি আমাদের অনেক আদর করে পরীক্ষা নিয়েছেন।”

স্থানীয় অভিভাবক বাদল মিয়া ও নাজমুল আলম বলেন, “শিশুদের ভবিষ্যৎ জিম্মি করে আন্দোলন করা সমর্থনযোগ্য নয়। প্রশাসন যেভাবে পরীক্ষা নিয়েছে, আমরা তাতে সন্তুষ্ট।”

প্রধান শিক্ষক সাকলাইন আহমেদ বলেন, “ইউএনও ম্যাডাম ও শিক্ষা কর্মকর্তা স্যার উপস্থিত থাকায় শিক্ষার্থীরা খুব আনন্দ পেয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ জানান, “কঠোর প্রশাসনিক তত্ত্বাবধানে সবগুলো বিদ্যালয়ে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা স্থগিত করার কোনো নির্দেশনা নেই।”

ইউএনও সানজিদা রহমান বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই বার্ষিক পরীক্ষা যেকোনো মূল্যে সম্পন্ন করা জরুরি। মন্ত্রণালয় থেকে পরীক্ষা স্থগিতের কোনো নির্দেশনা নেই। সহকারী শিক্ষকরা পরীক্ষা না নিলে প্রধান শিক্ষক, স্বেচ্ছাসেবক ও সচেতন স্থানীয়দের সহযোগিতায় পরীক্ষা নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় কয়েকটি বিদ্যালয়ে আমি নিজে উপস্থিত থেকে পরীক্ষা নিয়েছি। শিক্ষার্থীরাও আনন্দ পেয়েছে।”

ভোরের আকাশ/জাআ

ঈশ্বরগঞ্জইউএনও

শেয়ার করুন: