শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিটাগাং চেম্বার নির্বাচন ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখবে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২০ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দীর্ঘ প্রায় দুই বছর ধরে স্থগিত থাকা দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ মে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করায় বর্তমান সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

এক বিবৃতিতে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। চট্টগ্রামের শিল্প, বাণিজ্য ও
অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিন পর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ব্যবসায়ী সমাজের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ।

বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, চট্টগ্রাম দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ অঞ্চলের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে চট্টগ্রাম চেম্বারের কার্যক্রম সচল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

সিকৃবিতে ৮ বিদেশী শিক্ষার্থীর সনদ প্রাপ্তি

তিনি আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচিত হবে, যাদের সঙ্গে নিয়ে বিজিএমইএ চট্টগ্রামের শিল্প-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস; অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার হোসেন এক বিবৃতিতে বলেন, ২৩ মে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য করায় আমরা অত্যন্ত আনন্দিত। বিভিন্ন জটিলতার কারণে গত দুই বছর ধরে দেশের অন্যতম বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন না হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ী মহল খুবই হতাশ হয়ে পড়েছিল এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তথা দেশের ব্যবসা-বাণিজ্যে এক প্রকার স্থবিরতা বিরাজ করছিল। পরিশেষে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ড কর্তৃক নির্বাচনের তারিখ ঘোষণা করায় ব্যবসায়ী মহলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চাই, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সাথে সাথে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যক্রমে ও ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা ফিরে আসুক।

ভোরের আকাশ/এনএস

চিটাগাং চেম্বার নির্বাচনব্যবসাবান্ধব পরিবেশ

শেয়ার করুন: