শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (১৯ মে) সকালে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলাধীন গোয়ালন্দ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কের ওপর একটি নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, এসময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত মো. শাহিনুর মোল্লা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মোলার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। অভিযানে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ মুসলমানরা গরু কেনা বন্ধ করে দিয়েছে

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম

মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার করুন: