শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল যাত্রীর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল যাত্রীর
কক্সবাজারে ট্রাকচাপায় প্রাণ গেল যাত্রীর

রামুতে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন এবং এঘটনায় আহত হন আরও তিনজন। শনিবার (১০ মে)  বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার রাবেতা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান অভি (২৫) চাঁদপুর জেলার বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্পে বাবার চাকরি সূত্রে তিনি উপজেলার কুতুপালং এলাকায় বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোহাম্মদ নাসির উদ্দীন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কক্সবাজারমুখী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় । ঘটনার পরপরই ট্রাকচালক ও গাড়ির সহকারী পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি নাসির উদ্দীন। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: