শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকা থেকে এক কারখানার কর্মকর্তাকে কৌশলে প্রাইভেটকারে তুলে অপহরণ করে। 

এসময় তাকে মারধর ও টাকা ছিনিয়ে নেয়।প্রায় পাঁচ ঘন্টা  গাড়ীতে রেখে বাড়ী ও অফিস থেকে বিকাশে ২ লাখ ৫২ হাজার টাকা নিয়ে হাত পা বেঁধে  জঙ্গলে ফেলে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ হোসেন (৩৫) সোমবার (২০এপ্রিল) সকালে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাজ শেষে  আরিফ হোসেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের চালক তাকে ২০০ টাকা ভাড়ায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। পরে আরও তিনজন যাত্রী উঠলে তিনিও গাড়িটিতে ওঠেন।

পথিমধ্যে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মাথায় ছুরি ঠেকিয়ে হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এছাড়াও তার এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন বুথ থেকে ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করা হয়। পরে তাকে মারধর করে পরিবারের কাছ থেকে আরও টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়। জীবননাশের হুমকির মুখে পড়ে তিনি স্ত্রীকে ফোন করলে তার স্ত্রী বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। পরবর্তীতে অফিস থেকেও ৩২ হাজার টাকা পাঠানো হয়, যা দুর্বৃত্তরা হাতিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা পরবর্তীতে আরও টাকা দাবি করলে তার স্ত্রী অভিযুক্তদের দেওয়া একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে তারা তাকে বাসায় নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

টাকা ছিনতাইমোহাম্মদ নাছির আহমদ

শেয়ার করুন: