শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দশ মাদ্রাসায় পাশ করেনি কেউ

পীরগঞ্জে দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয়

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সোমবার (১০ আগস্ট)  প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০টি মাদ্রাসার ১’শ ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেনি কেউ। 

শতভাগ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়ে রংপুর জেলার মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে। এ ছাড়াও দুটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করলেও তারাও শতভাগ ফেলের রেকর্ড স্পর্শ করেছে। এই ১০ মাদ্রাসাসহ পাসের হার শুন্য হওয়া প্রতিষ্ঠান গুলোর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাকরা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,সদ্য প্রকাশিত ফলাফলে দেখা যায় উপজেলার ˆচত্রকোল ইউপি’র অনন্তরামপুর দ্বি-মূখী দাখিল মাদ্রাসা থেকে ১৬জন, মদনখালী কোচারপাড়া বালিকা দাখিল মাদ্রাসার ১৬ জন , টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া দাখিল মাদ্রাসা থেকে ২৩ জন, কুমরসই দাখিল মাদ্রাসায় ১১ জন , গন্ধর্বপুর দাখিল মাদ্রাসা ১৭ জন,বড়আলমপুর ইউনিয়নের পত্নীচড়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ২৬ জন, বড় আলমপুর আবুল হোসেন দাখিল মাদ্রাসা হতে ১৯ জন, ছোট উজিরপুর বালিকা দাখিল মাদ্রাসার ১৫ জন, রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর এমাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন এবং কাবিলপুর ইউনিয়নের জুনিদপুর নায়েবিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫ এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল কিন্তু ওই পরীক্ষার্থীরা (১’শ ৬৪ জন) কেউ পাশ করেনি| মাধ্যমিক বিদ্যালয় দু’টি চতরা ইউনিয়নের ঘাষিপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৫জন ও কুমারপুর উচ্চ বিদ্যালয় হতে ১৮ জন এরাও কেউ পাশ করেনি।

ফলাফল প্রকাশিত হওয়ার পর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে| তারা বলছেন, ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি|
একাধিক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা হলে তারা বলেন, এমন ফলাফল আমরা আশা করি নাই| আগামীতে এই বিপর্যয় থেকে উত্তোরণের চেষ্টা করা হবে।

আরও পড়ুন

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, শতভাগ ফেল করা মাদ্রাসার সুপারদেরকে কারন দর্শনোর নোটিশ প্রদাণ করা হবে। ফলাফল বিপর্যয় হয়েছে এমন মাদ্রাসা গুলোতে পড়া-লেখার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ফলাফল বিপর্যয় এর কারণ অনুসন্ধান করে তা নিরসনের উদ্যোগ গ্রহন করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাশনিক কার্যক্রম পর্যালোচনা করে বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

ভোরের আকাশ/রই 
 

মাহমুদুল হাসান

শেয়ার করুন: