শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদকের ভয়াবহতা রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী র‍্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

রোববার (৩১ আগস্ট) পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার ছয়টি থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশ নেন।

জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় দিনব্যাপী ২০টি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এসব অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী ও দুজন মাদকসেবী। এছাড়া মাদকসংক্রান্ত ঘটনায় দুটি নিয়মিত মামলা দায়ের করে আরও দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

সাংবাদিক অপু খন্দকারের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মামলা খারিজ

অভিযানকালে বেগমগঞ্জ মডেল থানায় মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সোনাইমুড়ী থানায় সামারি ট্রায়ালের মাধ্যমে ২ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার এক মাদকসেবীকে আট দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নোয়াখালী জেলা পুলিশ মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: