মধুপুরে মেম্বার ফোরামের পক্ষে থেকে ধানের শীষের মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত টাংগাইল-০১ (মধুপুর-ধনবাড়ি) আসনে এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে বিজয়ী করার লক্ষে ধানের শীষের এক বর্ণাঢ্য মিছিল করেছে মধুপুর মেম্বার কল্যাণ ফোরাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে মধুপুর উপজেলা মেম্বার কল্যাণ ফোরামের আয়োজনে মধুপুর সরকারি রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে টাংগাইল-১(মধুপুর-ধনবাড়ি ) আসনের এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে বিজয়ী করার লক্ষে দুপুর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন সমবেত হতে থাকেন।
বিকালে মেম্বার কল্যাণ ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক সুলতান এর নেতৃত্বে ধানের শীষের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। এসময় উপজেলা মেম্বার ফোরামের সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র