শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দরে ৩ মাস পর চার টি চালানে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে। বুধবার বন্দর থেকে চাল খালাস হয়ে নেওয়া হবে দেশের অভ্যন্তরে।

চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম এন্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ।

দেশের বাজারে দাম কমাতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার।

বন্দর সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিকটন।

গত ১৮ জানুয়ারি-২০২৬ পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

যা সময়সীমা বেধে দেওয়া হয়েছে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।

আমদানিকৃত চাল প্রতিকেজি বেনাপোল বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা এবং খোলা বাজারে এ চাল কেজিতে বিক্রয় হবে ৫১ টাকা বলে জানা গেছে।

বর্তমানে স্থানীয় বাজারে স্বর্ন চাল মোটা প্রকার ভেদে কেজি ৪৬ থেকে ৪৮ টাকা, স্বর্নচাল চিকন ৫১ থেকে ৫২ টাকা, আতব চাল কেজি ৪২ থেকে ৪৫ টাকা,আটাশ ৫০ থেকে ৫২ টাকা কেজি , মিনিকেট কেজি ৫৩ খেকে ৫৪ টাকা এবং বাসমতি ৮০ থেকে ৮১ টাকায় বিক্রয় হচ্ছে।

বেনাপোল বন্দরের বন্দর পরিচালক মো. শামীম হোসেন জানান, আজ চার চালানে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে।

আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয়। দেশে মোট চালের চাহিদা রয়েছে মেট্রিক টন।

চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও ভ্যবিষতের জন্য মজুদ এবং সিন্ডিকেটের কারনে দাম বৃদ্ধি পেলে বাজার পরিস্থিতি সামলাতে সরকার চাল আমদানি করে থাকে।

ভোরের আকাশ/নি. ব

বেনাপোল বন্দর

শেয়ার করুন: