শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা নদী পরিব্রাজক দলের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী ড. মোঃ জাবের সাদেক।

নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব মাহমুদ হাসান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন, পরিবেশ আন্দোলনের নেতা খোরশেদ আলম, সাফি কামাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার জাবের সাদেক বলেন, পরিবেশ রক্ষার যেকোন উদ্যোগের সাথে আমরা সব সময় পাশে থাকবো।

এসময় তিনি পরিবেশ নিয়ে কাজ করার জন্য নদী পরিব্রাজক দলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে "পরিবেশ ও বন" বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদেরকে পরিবেশ বিষয়ক বই উপহার দেওয়া হয়।

ভোরের আকাশ/জাআ

পরিবেশ বিপর্যয়শ্রীপুর

শেয়ার করুন: