শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হুমকির মুখে কৃষি

পাথরঘাটায় নিম্নমানের বীজে কৃষকের সর্বনাশ!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় চলতি বোরো মৌসুমে নিম্নমানের বীজের কারণে হাজারো কৃষক চরম ক্ষতির মুখে পড়েছেন। 

অভিযোগ উঠেছে, বীজতলায় ধান গাছে অকালেই শীষ ধরায় মাঠে রোপণের আগেই শতাধিক মেট্রিক টন ধান নষ্ট হয়ে গেছে। এতে কয়েক হাজার কৃষক পরিবার উৎপাদন বিপর্যয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মৌসুমে সাউথ এশিয়ান সীডস কোম্পানির ২২ নাম্বার জাতের ধানে বাম্পার ফলন হওয়ায় এবারও কৃষকরা একই কোম্পানির বীজ সংগ্রহ করেন। কিন্তু মাত্র ১৫–২০ দিন পর বীজতলা থেকে চারা তুলতে গিয়ে দেখা যায়, গাছে অকালেই শীষ এসেছে। ফলে মাঠে রোপণের সুযোগ না পেয়েই জমি খালি পড়ে গেছে। নতুন করে বীজতলা তৈরির সময়ও আর হাতে নেই।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ডিলার আসল কোম্পানির বস্তায় নিম্নমানের বীজ ভরে বাজারজাত করেছেন। তবে স্থানীয় ডিলার নাসির উদ্দিন সরদার দাবি করেন, তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা করছেন। 

এবছর তিনি কোম্পানির কাছ থেকে ২৫ মেট্রিকটন বীজ কিনেছেন, এর মধ্যে মাত্র ১ মেট্রিক টনে সমস্যা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে সাউথ এশিয়ান সিডস এর ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, “কৃষকরাই আমাদের প্রাণ। সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত জমি প্রস্তুত করতে দেরি হওয়ায় বীজে ফলন চলে এসেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের ক্ষতি পূরণের উদ্যোগ নেওয়া হবে।”

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্র দাস বলেন, “কৃষকদের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তাদের ক্ষতি সত্যিই অপূরণীয়। ডিলারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। যদি তা না হয় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হবে।”

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং পুরো এলাকার কৃষি উৎপাদন হুমকির মুখে ফেলেছে। তারা সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

বরগুনাক্ষতিগ্রস্তবোরো ধানকৃষক

শেয়ার করুন: