শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহতের স্বামী স্বপন মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

রবিবার (৮ জুন) দুপুরে আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে নিহত দম্পতির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এতে সন্দেহ জাগে স্বজনদের মধ্যে। তারা বাসায় এসে তালাবদ্ধ ঘর দেখতে পান। জানালার ফাঁক দিয়ে ভেতরে নজর দিলে সাবিনা আক্তারের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে তালা মেরে পালিয়ে গেছে স্বপন মিয়া। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠিন শাস্তি চাই।”

এদিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে, ভালুকা মডেল থানা পুলিশের বাধার মুখে পড়েন। ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বাড়ির মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তাঁর বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

নিহত সাবিনার বাড়ি ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামে। তাঁর স্বামী স্বপন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর এলাকায়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং স্বপন মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভোরের আকাশ।।হ.র

গৃহবধূর মরদেহ উদ্ধার

শেয়ার করুন: