শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় মাদক কারবারি শামীম গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর)থেকে

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ শামীম সরকার (৩৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর বড়টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম সরকার ওই এলাকার মৃত শাহজাহান সরকারের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদের নেতৃত্বে উপ-পরিদর্শক ফজলুল হক, (এএসআই) তারিকুল ইসলাম ও একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে। অভিযানকালে আসামি পুলিশকে দেখে অত্যন্ত উগ্রআচরণ করে এবং তাদের ওপর হামলার চেষ্টা চালায়।

আরও পড়ুন

চায়না দুয়ারি জালে হুমকিতে শেরপুরের জলজ জীববৈচিত্র্য

পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি নাসির আহমদ বলেন, শামীম এলাকার একজন চিহ্নিত ও শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদকমুক্ত কাপাসিয়া গড়ার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: