শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সাংবাদিক লাঞ্ছিত, জীবননাশের হুমকি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় সাংবাদিক লাঞ্ছিত, জীবননাশের হুমকি
গাইবান্ধায় সাংবাদিক লাঞ্ছিত, জীবননাশের হুমকি

সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ময়নুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জীবননাশের হুমকি দিয়েছে ফুল মিয়া নামের এক দুর্বৃত্ত।  অভিযুক্ত ফুল মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই।

লাঞ্ছনার শিকার ময়নুল ইসলাম গাইবান্ধার স্থানীয় দৈনিক ঘাঘট ও সাপ্তাহিক চলমান জবাব এর সাংবাদিক।  তার বাড়ি একই উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি নিউজ সংক্রান্ত বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী মওলানা হাফিজুর রহমানের সাথে শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কথা বলেন।  কাজী জানান যে, তার দায়িত্বে আছেন লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই ফুলমিয়া।  পরে অভিযুক্ত ফুলমিয়া তার মুঠোফোন থেকে ময়নুল ইসলাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।  এসময় ফুল মিয়া আরও বলেন যে, আর কোনো কথা হবে না, কোনো কিছু জানতে হলে আমার কাছ থেকেই জানতে হবে এবং আমি (ফুলমিয়া) এখানকার মূল ব্যক্তি।  সব বিষয়ে আমার কাছ থেকেই পরামর্শ নিতে হবে।  

শুধু তাই নয়, ওইদিন দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজারের মসজিদ সংলগ্ন সড়কে বাড়ি যাওয়ার পথে সাংবাদিক ময়নুল ইসলামের পথরোধ করে ফুলমিয়া তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়।  এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় সাংবাদিক ময়নুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ফুল মিয়া বলেন, সাংবাদিক ময়নুলের সাথে ব্যক্তিগত ব্যাপার নিয়ে তর্ক হইছে।  পুলিশ ফোন করে বললো আমি না কি তাকে হত্যার হুমকি দিয়েছি, সেই অভিযোগ করেছে।  উনি যেহেতু আইনের আশ্রয় নিয়েছে আমি আইনি ভাবেই লড়বো।

এ ব্যাপারে সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা করা হবে।

এদিকে, সাংবাদিক ময়নুল ইসলাম লাঞ্ছিত হওয়ায় গাইবান্ধার সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।  তারা অবিলম্বে দায়ী ফুল মিয়ার বিচার দাবি করেছেন।

ভোরের আকাশ/জাআ

জীবননাশের হুমকিসাংবাদিক লাঞ্ছিত

শেয়ার করুন: