শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে সাহাবীদের নিয়ে কটূক্তি, নারী আইনজীবী কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মৌলভীবাজারে ফেসবুকে ইসলাম ধর্মের মহান খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবিয়া (রা.)-কে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক মন্তব্য করায় নারী আইনজীবী উমায়রা ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

রবিবারে (২৯ জুন) সকালে উমায়রা ইসলামকে কারগারে প্রেরণ করেন আদালত। এরাগে শনিবার রাতে তাকে মৌলভীবাজার শহরের ক্লাব রোডস্থ নিজ বাসা থেকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, উমায়রা ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ (সা.), খলিফা হযরত উমর (রা.) ও অন্যান্য সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক ও উস্কানিমূলক পোস্ট করে আসছিলেন।

সর্বশেষ শনিবার দুপুরে তিনি আবারও সাহাবায়ে কেরামদের নিয়ে আপত্তিকর ভাষায় পোস্ট দিলে তা ধর্মপ্রাণ মুসলমানদের নজরে আসে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত লাগে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা শহরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৌলভীবাজারের ধর্মপ্রাণ মুসলিম জনতা, বিভিন্ন ইসলামী সংগঠন, আলেম-ওলামা ও সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ জানানো হয়।

এরই প্রেক্ষিতে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৭টায় উমায়রাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে সাইবার সুরক্ষা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার বিকেলে উমায়রা ইসলামের শাস্তির দাবিতে প্রেসক্লাব পয়েন্ট বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সর্বদলীয় ইসলামী সংগ্ৰাম পরিষদ।

ভোরের আকাশ/আজাসা

ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক মন্তব্যমৌলভীবাজার

শেয়ার করুন: