শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদারীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিন ব্যাপী ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ।

মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার মো: আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, ক্রীড়া শিক্ষক নামজুল হোসেনসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, আছমত আলী খান উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, কুলপুদ্দি উচ্চ বিদ্যালয় এবং আলজাবির উচ্চ বিদ্যালয়। খেলায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ রানার্স আপ এবং ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন

‘সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ৪-৫ দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে’

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

ভোরের আকাশ/এনউব

ভলিবল প্রতিযোগিতা

শেয়ার করুন: