শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় শাখা ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

নীলফামারী জেলা প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আগামী আট জুন ঢাকায় ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ কর্মসুচি সফল করণে নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা হয়েছে।বুধবার বিকেলে (৩জুন) নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা।বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক জিকরুল হকের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভা সঞ্চালনা করেন সংগঠনের জেলা সদস্য সচিব জামিল আহমেদ।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাখা পোস্ট মাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমান।

সভায় জানানো হয় আগামী ৮জুন ঢাকাস্থ ডাকঘর ভবনে নয় দফা দাবী বাস্তবায়নে আমরণ অনশণ কর্মসুচি অনুষ্ঠিত হবে। সেখানে সারাদেশের মত নীলফামারী জেলার ১০৭টি শাখা ডাকঘরের কর্মীরা অংশ নেবেন।

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা জানান, শাখা ডাকঘরের কর্মীরা সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন অথচ নাম মাত্র সম্মানী পান তারা।বলেন, নেই কোন বেতন, বোনাস বা উৎসব ভাতা। আমরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

আরও পড়ুন

নীলফামারীর ডিমলায় ছয় মাসের ছুটি নিয়ে আর ফেরেননি প্রধান শিক্ষক, উঠেছে নানা অভিযোগ

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ জেলা কমিটির সদস্য সচিব জামিল আহমেদ জানান, আমরা চাই সরকার আমাদের দাবীগুলো মেনে নিক। এগুলো আমাদের নায্য দাবী।বলেন, আমরা মানবেতর জীবন যাপন করি, আমাদেরওতো সংসার রয়েছে। আশা করি সরকার বাহাদুর আমাদের দিকে তাকাবেন।তিনি জানান, শাখা ডাকঘরের কর্মীরা চার হাজারের কিছু বেশি সম্মানী পেয়ে থাকেন।

প্রসঙ্গত অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, স্বতন্ত্র বেতন স্কেল গঠন, আট ঘন্টা কর্মসয়ম নির্ধারণ, ইনক্রিমেন্ট,  উৎসব ভাতা, নিয়োগকরণ, অবসরকালীন ভাতাসহ নয় দফা দাবী বাস্তবায়নে আন্দোলণ করে আসছে শাখা ডাকঘরের কর্মীরা।

ভোরের আকাশ/ এনউব

প্রস্তুতি মুলক সভা

শেয়ার করুন: