শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের সকল দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে: দাউদার মাহমুদ

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, দেশের সকল দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান অসামান্য। বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর কাছে সবসময় নিরাপত্তা পেয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় সিংড়া উপজেলা কৃষি হলরুমে ডিফেন্স এক্স সোলজারস ও ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) উপজেলা শাখার আয়োজনে স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দাউদার মাহমুদ বলেন, ২৯ বছর যাবৎ দলের বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত ১৭ বছরে দলের সকল আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। বারবার নির্যাতিত হয়েছি, ১৫টি রাজনৈতিক মিথ্যা মামলা খেয়েছি, ৪ বার জেল খেটেছি। আমার বিশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিবেন। আমি আপনাদের পাশে যেমন ছিলাম, এখনও আছি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব আব্দুল জলিলের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহতাব আলী ও আব্দুল ওহাব প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপিদাউদার মাহমুদ

শেয়ার করুন: