শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির প্রতিবাদে ও ৬ দফা দাবিতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে কারিগড়ি ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।

এ সময় বক্তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে। একই সাথে জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা "ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা, বাধ্যতামূলক করতে হবে।

এছাড়াও ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া, পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করার দাবি জানানো হয়। দাবি পূরন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আনন্দোলনের প্রতিনিধিদের নেতৃত্বে বক্তব্য রাখেন তানভীর আলম মুগ্ধ, রাউফুল হাসান লাবীব, রাজিতা ভূঁইয়া,  মোঃ হাবীব সেখ, মোঃ রবিন সরকার, মোঃ আশিক, মোঃ সাইমন।

উল্লেখিত ৬ দফা দাবি গুলো হলো
১। জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা
২। জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক "ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা 
৩। ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া 
৪। পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা ৫। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা
৬। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা

উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০২৫ তারিখ মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ক্রাফট ইন্সট্রাক্টর পদ হতে ৩০% পদোন্নতি দিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের আদেশ দেয়া হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ কমে যাওয়ায় বর্ণিত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা বলেন, আগামীকাল থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত সারা দেশেকঠোর কর্মসূচি পালন করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: