শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সারের দাম বেশী নেয়ায় ডিলারকে অর্থদন্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইউরিয়া সারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী বিক্রি করায় আব্দুস ছামাদ নামের এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার ক্রয় করতে গেলে গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী ট্রেডার্স এর মালিক সরকারের বেঁধে দেয়া দাম ১৩শ ৫০ টাকার পরিবর্তে প্রতি বস্তা (৫০কেজি) ইউরিয়া সার ১৮শ টাকা নেন। দাম বেশী রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সাথে ডিলারের লোকজনের সাথে বাক-বিতন্ডা বাঁধে। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ইউনিয়নটির উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশী রাখার প্রমান পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দুপরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সাব ডিলারকে অর্থদন্ড দেয়া হয়েছে।

ভোরের আকাশ/জাআ

অর্থদন্ড আদায়কুড়িগ্রাম

শেয়ার করুন: