শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্যানেল বিজয়ী

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রতিদ্বন্দ্বি কোন প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল। নির্বাচিত সভাপতি হলেন অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী।

রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিতরা হলেন: সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট  শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিলো নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিলো ৩৮২। কিন্তু গত ১ মার্চ জামায়াত সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থীকে টেনে হিচঁড়ে তার চেম্বার থেকে নিয়ে আসে এবং লাঞ্ছিত করার ঘটনা এবং মবসৃষ্টিসহ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট পূর্ণ প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ। যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বি প্যানেল ছিলো না।

ভোরের আকাশ/এনএস

আইনজীবী সমিতির নির্বাচনচাঁদপুরবিএনপি

শেয়ার করুন: