শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে সশস্ত্র হামলার আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি এবং একাধিক মামলার পলাতক সন্ত্রাসী আবু সৈয়দ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন এই তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১ টার দিকে বান্দরবানের লামা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ। সে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী এলাকার বাসিন্দা।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া ও তার সঙ্গীয় দুই কনস্টেবল রাতের টহলে থাকা অবস্থায় আফজলিয়া পাড়া এলাকায় পৌঁছালে আবু সৈয়দের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশ টহল দলের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এই ঘটনায় মহেশখালী থানায় মামলা রুজু করা হয়। ইতোমধ্যে এ মামলায় আটজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু সৈয়দকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আবু সৈয়দ তার নিজ বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মহেশখালীর ইউনুসখালী এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো জায়গা থেকে উদ্ধার করে ১টি দেশীয় একনালা বন্দুক,২টি এলজি, ৩টি তাজা কার্তুজ।

পুলিশের তথ্য অনুযায়ী, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

মহেশখালীকক্সবাজারঅস্ত্র উদ্ধার

শেয়ার করুন: