শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মানবিক আবেদনমূলক প্রতিবেদন ও ফিচার, পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এবং সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মাহামুদ হোসেন স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী এবং কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান সাংবাদিকতায় পুলিশের সঙ্গে সম্পর্ক বিষয়ে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সাংবাদিকতায় নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

আরও পড়ুন

সংসদীয় স্থায়ী কমিটি গঠনে ধীরগতি, দুই অধিবেশনেও পূরণ হয়নি বাধ্যবাধকতা

সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।

ভোরের আকাশ/র ই


 

এস. এম. রেজাউল ইসলাম শামীম

শেয়ার করুন: